◆রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।‘
◆শুক্রবার (৯ মে) রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ রুমন।মিরপুরে হত্যাকাণ্ডের শিকার দুই নারী আপন বোন। তারা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)।’
▪তিনি জানান, ধারণা করা হচ্ছে দুই বোনকে মসলা বাটার শিলপাঠা ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।’
◆এদিকে আরো জানা গেছে, দুই বোনকে বাসায় রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে পরিবারের একজন বাহিরে চলে যায়। পরে সে ফিরে এসে তালা খুলে দেখে দুই বোনের রক্তাক্ত লাশ।’
▪হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কোন দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটতে পারে। এছাড়া অন্য কারণও হতে পারে।°
▪নিহতদের নাম ঠিকানা ও বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। আলামত সংগ্রহ করতে সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
এসসি//



