◆রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে সানি(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে কৃষি ব্যাংক কর্মকর্তার গাড়ি চালক ছিলেন।‘
শুক্রবার(৯ মে) রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সানিকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু নাজমুল জানান, যাত্রাবাড়ির ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে নূরনবী সাজুর চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় পাশে থাকা বৈদ্যুতিক পিলারের আর্থিং লাইনে স্পর্শ করলে অচেতন হয়ে পড়ে সানি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সে কৃষি ব্যাংক কর্মকর্তার গাড়িচালক ছিলো।
সে আরও বলেন, বর্তমানে সে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় থাকে। আর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার বউলা গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসসি//এসএএ//



