শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশঢাকা-মাওয়া এক্সপ্রেসে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত-৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত-৪

ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে নিমতলী এলাকায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন সহ চারজন নিহত হয়েছে। এই ঘটনায় নারী শিশু সহ আরও তিনজন আহত হয়েছে।’

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মুমূর্ষ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের চারজনকে মৃত ঘোষণা।নিহতরা হলেন-সামাদ ফকির (৬০), তার ছেলে হাফেজ বিল্লাল(৪০), সামাদ ফকিরের মেয়ে আফসানা (২০) ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব(৪০)। আহতরা হলেন শারমিন আক্তার (২৭) ও তার মেয়ে তাসকিয়া(৩) এবং তার ভাগ্নী মারিয়াম (৭)।’

নিহত সামাদ ফকিরের ভাগ্নে জানান, ‘মাদারীপুর থেকে গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার জন্য একই পরিবারে ১০ জন অ্যাম্বুলেন্স করে ঢাকা একটি বেসরকারি  হাসপাতালের উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন। পথে অ্যাম্বুলেন্স এর চাকা পাংচার হওয়ায় হাইওয়ে রোডে নতুন চাকা লাগানোর সময় অ‍্যাম্বুলেন্স থেকে নেমে কয়েকজন যাত্রী দাঁড়িয়ে থাকে।এ সময়  মুন্সিগঞ্জ সিরাজদি খান থানা হাইওয়ে রোড নিমতলী টোল প্লাজার একটু সামনে দ্রুতগামী  গোল্ডেন লাইন পরিবহনটি বাস এসে  ধাক্কা দিলে রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের যাত্রী  ৪ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের চারজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরো নারী শিশুসহ তিন জন আহত হয়েছে। তাদের সবার বাড়ি মাদারীপুরে।’

‘ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নারীসহ ওই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ গুলো হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য