শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধতুরাগে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিল পাষণ্ড স্বামী

তুরাগে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিল পাষণ্ড স্বামী

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে রিজিয়া বেগম(৫০) নামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী আবু সাঈদের বিরুদ্ধে।’

বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।’

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে দগ্ধ অবস্থায় এক নারীকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ ওই নারী জানিয়েছে তার স্বামী পারিবারিক কলহের জেরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’

দগ্ধ রিজিয়া বেগম ভিডিও সাক্ষাৎকারে জানায়, বিকালে আমার স্বামী আবু সাঈদ আমাকে মারছে। আমার কাছে টাকা চাইছে আমি বোতল বিক্রি করে টাকা দিছি সে গাড়িতে কাজ করে সে গাড়িতে যায় নাই। সেই টাকায় তার হবেনা তাকে আরো টাকা দিতে হবে। পরে সে কেরোসিন তেল এনে আমার শরীরে ঢেলে আগুন লাগিয়ে দেয়।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য