শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে বহিষ্কার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

‘শনিবার (৩ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বহিষ্কারাদেশের একটি চিঠি ছড়িয়ে পড়েছে। চিঠিতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ ইকরাম হোসেন ও সদস্য সচিব মোঃ ফয়সাল প্রিন্সের স্বাক্ষরযুক্ত সীল রয়েছে।’

চিঠিতে লেখা রয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক’ মামুন মিয়া ও ‘সংগঠক’ রিয়াদ আহমেদ উল্লাসের বিরুদ্ধে সাংগঠনিক নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। তাদের কোন প্রকার কর্মকাণ্ডের দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা বহন করিবে না।’

‘চিঠি ও বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল প্রিন্স বলেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতি বহির্ভূত তথ্য প্রমাণ পেয়েছি। এই কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। কি অপরাধের জন্য বহিষ্কার করা হয়েছে তা তিনি না জানালেও বলেন, এই গুলো ইন্টারনাল বিষয়, সংগঠনের সুনাম রক্ষার্থে কারণগুলো বলতে পারছি না।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য