◆রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী মাহফুজুর রহমান বিপু (৪৮)-কে ফরিদপুরের মধুখালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।’
শনিবার র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, ‘মাহফুজুর রহমান বিপু কুখ্যাত শ্যুটার ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রাজধানীর মিরপুর, মগবাজার এবং হাতিরঝিল এলাকায় তিনি ও তার বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, ও এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দখলবাজি করে আসছিল।’
গত ১৯ এপ্রিল রাত ১১টা ২৫ মিনিটে হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলিস্থ ‘দি ঝিল ক্যাফে’ এলাকায় যুবদল কর্মী মো. আরিফ সিকদার (২৬)-কে গুলি করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তবে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মারা যায় আর সিকদার।
পরবর্তীতে আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২৪ এপ্রিল ডিবি তেজগাঁও বিভাগের কাছে হস্তান্তর করা হয়।’
তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা হাতিরঝিল থানাসহ হত্যা ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে।’
র্যাব-৩ এবং র্যাব-১০ এর সমন্বিত অভিযানে মাহফুজুর রহমান বিপুকে শুক্রবার (৩ মে)মধ্যরাতে ফরিদপুর জেলার মধুখালী থেকে গ্রেপ্তার করা হয়।’
এসসি//



