◆রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার একটি টিনশেড বাসায় ইসমাইল (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।’
শুক্রবার(০২ মে) দুপুর ২ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের বাবা মোঃ মিল্টন জানান, আমার ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।আজ দুপুর সাড়ে ১২ টার দিকে টিনশেড বাসার রুমে সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে আমরা দেখতে পেয়ে উদ্ধারকরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলে মৃত ঘোষণা করে। কি কারনে আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না ভাই।’
তিনি আরো জানান,আমাদের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানা টিয়াগাছা ভবানীপুর গ্রামে।বর্তমানে মধ্য মেরাদিয়া ইউনুস মিয়া টিনশেড বাসায়।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
এসসি//এসএএ//



