শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে বিধবা নারীর মৃত্যু

ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে বিধবা নারীর মৃত্যু

রাজধানীর নিউমার্কেট থানাধীন সাইন্স ল্যাবরেটরি এলাকার একটি বাসায় ঋণের ভার সইতে না পেরে নিলুফা বেগম (৪৮) নামে এক বিধবা নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।তিনি একটি গার্মেন্টসে কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন।’

শুক্রবার (০২ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিলুফা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতপুরের আসিফ আলীর মেয়ে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন।’

নিহতের ভাই সুমন আলী জানান, আমার বোন  গাউছিয়া এলাকায় একটি গার্মেন্টসে কাটিং মাস্টার হিসেবে কর্মরত ছিল। আমার ভগ্নিপতি বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। ছেলে মেয়েদের নিয়ে অভাব অনটনের মধ্যে তার সংসার চলছিল। এর মধ্যে সে স্থানীয় এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল।এ নিয়ে মানসিকভাবে অসস্তিতে ছিলেন আমার বোন। গতকাল বিকেলে আমাদের সাইন্স ল্যাবরেটরি বাসায় বেড়াতে আসে আমার বোন। আজ সকালের দিকে বাথরুমের ভেন্টিলেটরের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে পড়েন তিনি। বিষয়টি আমরা জানতে পেরে বাথরুমের দরজা ভেঙে দ্রুত  তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য