◆রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।’
বৃহস্পতিবার (১মে) বেলা তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। পরে বিকেল সোয়া ৫ টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শিশু লাবিবা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পসরা গ্রামের মোঃ আব্দুল্লাহর মেয়ে। বর্তমানে গুলশানের শাহজাদপুরে পরিবারের সাথে থাকতো বাসায় ভাড়া থাকতো।’
নিহত শিশুর বাবা আব্দুল্লাহ জানান, আজ বিকেলের দিকে আমার মেয়ে বাসার জানালার বাহিরে হাত বাড়ালে রাস্তার পাশে বয়ে যাওয়া একটি বিদ্যুতের তারে স্পর্শ লাগে। কিছুক্ষণ পর সে ছিটকে ফ্লোরে পড়ে যায়। বিষয়টি আমরা জানতে পেরে দ্রুততাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন,শিশুর মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
এসসি//



