◆রাজধানীর গুলিস্তান পার্কের পুকুরে ডুবে নিরব (১৫) নামে একটি শহরের মৃত্যু হয়েছে। সে একটি ঘড়ির দোকানে কাজ করতো।‘
বুধবার(৩০ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা মৃত ঘোষণা করেন।’
তাকে হাসপাতালে নিয়ে আসা রিয়াজ নামে এক যুবক জানান, নিরব সাঁতার জানতো না তাকে অনেকবার নিষেধ করা হয়েছিল। এরপরেও সে ওই পানিতে নামে। পরে সে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে আমাদের কাছে দেয়। পানি থেকে তোলার পরে তার নিঃশ্বাস ছিল কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে মেডিকেলে আনতে দেরি হয়ে যায়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সে আরও জানায়, তার বাবা এনায়েত হোসেন মারা গেছে অনেক আগে সে তার বাবার বায়তুল মোকাররমের ঘড়ির দোকানে কাজ করতো। তাদের বাসা ওয়ারী থানার ঠাটারী বাজার বিসিসি রোডের রমনা বিল্ডিংয়ে থাকতো।’
ঢামের হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ‘মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’



