শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাশান্তিনগর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

শান্তিনগর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীর পল্টনের শান্তিনগর ফ্লাইওভারের উপরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত(২৭) এক নারী নিহত হয়েছে।

মঙ্গলবার(২৯ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।’

তাকে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খান বলেন, আমরা খবর পেয়ে পল্টনের শান্তিনগর ফ্লাইওভারের উপর থেকে আহত অবস্থায় নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর ওই নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, রাত দশটার দিকে ফ্লাইওভারে আশেপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে। পরে আমাদের খবর দিলে আমরা ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা প্রাথমিকভাবে ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি এবং কোন গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছে সেটিও জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য