শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকপাকিস্তানের খাইবার প্রদেশে শক্তিশালী বোমা বিস্ফোরণ,নিহত-৭

পাকিস্তানের খাইবার প্রদেশে শক্তিশালী বোমা বিস্ফোরণ,নিহত-৭

পাকিস্তানের উত্তপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার অন্তর্ভুক্ত দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার বৃহত্তম শহর ওয়ানায় স্থানীয় শান্তি কমিটির দপ্তরে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার(২৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে ঘটা এই বিস্ফোরণের জেরে দপ্তরের বিশাল অংশ ধসে পড়ে এবং ধংসস্তূপের তলায় চাপা পড়েন অনেকে। অবশ্য অল্প সময়ের মধ্যেই অবশ্য উদ্ধারকারী দল ও স্থানীয় লোকজন তৎপরতা শুরু করেন এবং নিহত ও আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’

‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থল থেকে ইতোমধ্যে বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে।’

খাইবার পাখতুনখোয়া প্রদেশটি মূলত পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক-ই তালেবানের (টিটিপি) ঘাঁটি। আফগানিস্তান ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর প্রতি অনুগত টিটিপির সঙ্গে ২০২১ সালে অস্ত্রবিরতি চুক্তি করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।’

কিন্তু ২০২২ সালের নভেম্বরে এই চুক্তি ভেঙে যায় এবং তারপর থেকে সন্ত্রাসী হামলার হার বাড়িয়ে দেয় টিটিপি।

গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

সূত্র : রয়টার্স, সিএনবিসি টিভি ১৮

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য