শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএস হাসনাত মোর্শেদকে

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএস হাসনাত মোর্শেদকে

➡বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে।

৬ এপ্রিল তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে হাসনাত মোর্শেদকে কী কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে,সে বিষয়ে কিছু বলা হয়নি।’

তবে স্থানীয় সরকার উপদেষ্টার পিএস ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর দুর্নীতি দমন কমিশন তাঁদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে নামার পর জ্বালানি উপদেষ্টার পিএসকে সরানোর বিষয়টি আলোচনায় এসেছে।’

‘বিসিএস ২৮ তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ আগস্ট ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন।’

‘উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাঁদের একান্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলে দেওয়া হয়, উপদেষ্টা যত দিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত পিএস পদে থাকবেন।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য