➡রাজধানীর উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া(২৩) ও ইতি(২০) নামে সদ্য বিবাহিত এক দম্পতি নিহত হয়েছে।’
শনিবার(২৬ এপ্রিল) রাত আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তরুণকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই তরুণকে মৃত ঘোষণা করেন এবং ঘটনাস্থলেই ওই তরুণী মারা যায়।’
মাসুম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা শুভ জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে ওই তরুণ তরুণী রেললাইন দিয়ে হাঁটছিল এবং তারা সেলফি তুলছিল। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলায় ওই তরুণী মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই তরণীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে এবং আহত ওই তরুণকে আমরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঘোষণা করেন রয়েছে।’
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)মোহাম্মদ আলী জানান, আমরা সংবাদ পাই টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় সেলফি তোলার সময় এক নব দম্পতি নিহত হয়েছে।ইতি নামে নববধূর মরদেহ আমরা ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হত্যাকরের প্রক্রিয়া চলছে এবং তার স্বামী মাসুম মিয়ার পরিবারের সাথে কথা হয়েছে তার পরিবার আসলে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও জানান, কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্ক করে দুজনে পরিবারের অমতে বিয়ে করেন। মাসুম মিয়ার বাড়ি নেত্রকোনা এলাকায় এবং ইতির বাড়ি ময়মনসিংহ এলাকায়। তারা দুজনে ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণ খান থানা এলাকায় বর্তমানে ভাড়া থাকে। সে এখন পর্যন্ত কোন চাকরি করে না তবে চাকরি খুঁজছে বলে জানতে পেরেছি।’
এসসি//



