➡কেরানীগঞ্জের হাসনাবাদে প্রতিপক্ষের কিল ঘুষিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে । সে ইট বালু টানার মহেন্দ্র গাড়ির চালক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।’
বুধবার (২৩ এপ্রিল) রাত পৌনে সাতটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহাদাত বগুড়ার শিবগঞ্জ থানার বুলো মিয়ার ছেলে। বর্তমানে কেরানীগঞ্জের হাসনাবাদে ভাড়া থাকতেন। সে এক ছেলের জনক ছিলেন।
নিহতের স্ত্রী আফসানা বেগম জানান, আমার স্বামী ইট বালু টানার মাহেন্দ্র গাড়ির চালক ছিলেন। আমাদের সংসারে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত দুই দিন আগে স্থানীয় ভাঙ্গারি ও বালু ব্যবসায়ী পঙ্কজের সাথে বালু আনা নেওয়া নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল আমার স্বামীর। আজ বিকেল সাড়ে তিনটার দিকে আমার স্বামী বাসা থেকে বের হয়ে পঙ্কজের ভাঙ্গারি দোকানের সামনে গেলে পঙ্কজ আমার স্বামীকে জেরা করে বলে গতকালকে তুই দুই গাড়ি বালু ফেলেছিস। আমার স্বামী এর উত্তরে বলে না আমি তিন গাড়ি ফেলেছি। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পঙ্কজ ও অজ্ঞাত আরও ২-৩ জন মিলে আমার স্বামীকে কিল ঘুসি মারে। এতে আমার স্বামী বুকে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুততাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
এসসি//



