➡রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক্যাল এর পাশের পোস্ট অফিসের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আরমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে দারাজ কোম্পানিতে ডেলিভারি ম্যান এর কাজ করতো।’
শুক্রবার(২১ এপ্রিল) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ৯ টায় চিকিৎসক ঘোষণা করেন।’
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী রাজু জানান, ‘একজন নারী ও একজন পুরুষ ঢাকা পলিটেকনিক্যাল এর সামনে দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী তিনজন তাদের গতিরোধ করে। এ সময় আরমান দেখতে পেয়ে চিৎকার করে এবং এক ছিনতাইকারীকে ধরে ফেলে। সাথে সাথেই ওই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আমরা ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদের ধরতে পারিনি পরে আহত অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আরমানের বাবা একরাম জানান, ‘আমরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুনবাড়ি ১৮/এ এলাকায় ভাড়া থাকি। আমার ছেলে দারাজ কোম্পানিতে ডেলিভারি ম্যানের কাজ করে। সন্ধ্যায় খবর পাই আমার ছেলে ছিনতাইকারী ধরতে গিয়ে তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসি আনার পরে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল মেজো। আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায়। আমি বিমানবন্দর এলাকায় লেবারের কাজ করি।’
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জানান, আমরা ঘটনার বিষয় জানতে পেরে ঢাকা মেডিকেলে এসেছি।তার পরিবার এবং প্রত্যক্ষদর্শীর কাছে বিষয়টি আমরা জেনেছি। তাদের দেয়া তথ্য অনুসারে সে ছিনতাইকারীকে ধরে ফেলেছিল এ সময় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।’
এসসি//



