শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধচট্টগ্রামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে এক মানিক আব্দুল্লাহ(৩৬) নামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি।গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় সন্ত্রাসীরা তাকে গুলি করে।

এই ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ নিহতের পরিবারের। নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিল।’

তার ভাই সাকিল আহমেদ জানান, একই দলের প্রতিপক্ষের কিছু নেতা-কর্মী তার ওপর তিন মাস আগেও হামলা করেছিলো।হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।’

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মানিক আবদুল্লাহ দেশে ফেরার পর স্ত্রী, ১০ বছর বয়সী ১ ছেলে ও ৫ বছরের মেয়েকে নিয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় ভাড়ায় থাকতেন।স্ত্রী-সন্তান ছাড়া গ্রামে এলে ভান্ডারী কলোনির ওই বাসাটিতে ভাত খেতেন। গতকাল রাতেও আরেক যুবদলকর্মীসহ তিনি ওই বাসাটিতে ভাত খাচ্ছিলেন। এ সময় বাসাটিতে ঢুকে ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী গুলি করে তাঁকে হত্যা করেন। তাঁর শরীরের তিনটি স্থানে গুলি লাগে। হত্যার পর সন্ত্রাসীরা অটোরিকশা ও মোটরসাইকেলে চলে যান।’

পুলিশ জানিয়েছে,ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত যুবদলকর্মীর মাথা, ঊরু ও পায়ে গুলি করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য