শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশচট্টগ্রামে শ্রমিক আন্দোলনে পেট্রোল বোমায় দগ্ধ নারী জাতীয় বার্নে ভর্তি 

চট্টগ্রামে শ্রমিক আন্দোলনে পেট্রোল বোমায় দগ্ধ নারী জাতীয় বার্নে ভর্তি 

➡চট্টগ্রামের রাউজানে মাজার জিয়ারত করতে যাওয়ার সময় শ্রমিক আন্দোলনের মধ্যে পড়ে পেট্রোল বোমায়  লায়লা বেগম (৫০) নামে এক নারী দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।’

রবিবার (২০ এপ্রিল) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে দুপুর দেড়টার দিকে দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।’

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান।তিনি জানান, ‘আজ দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাকে আমরা বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি। পরবর্তীতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) রেফার্ড করা হবে।’

দগ্ধ নারীর স্বামী আব্বাস আলী জানান, আমাদের বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায়। আজ সকালের দিকে আমার স্ত্রী সিএনজিতে করে প্রতিবেশী কয়েকজন নারীর সাথে চট্টগ্রামের কুতুবদিয়া মাজার জিয়ারতের জন্য বাসা থেকে বের হয়েছিল। পথে চট্টগ্রাম মহাসড়কে রাউজানের পরিবহন মালিক শ্রমিকরা রাস্তায় চাঁদার প্রতিবাদে টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখে।’

এ সময় কে বা কারা সিএনজি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে গুরুতর দগ্ধ হন আমার স্ত্রী। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আমার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য