শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাখিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে আমেরিকান প্রবাসী যুবকের মৃত্যু

খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে আমেরিকান প্রবাসী যুবকের মৃত্যু

➡রাজধানীর খিলগাঁও থানার সি-ব্লকের নিজ বাসার ভবন থেকে নিচেয় পড়ে মোঃ আসিফ আনোয়ার (৩৩) নামের এক  যুবকের মৃত্যু।সে আমেরিকান প্রবাসী ছিল।’

শনিবার(১৯ এপ্রিল) ‘দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।’

খিলগাঁও ব্লক-সি ৫১৬ নম্বর বাসার আনোয়ারুল ইসলামের সন্তান।নিহতরা এক ভাই এক বোন।’

খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ‘আমরা  খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরী বিভাগের ট্রলি থেকে মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।’

তিনি আরও জানান, ‘আমরা আত্মীয়ের মুখে জানতে পারি নিহত আসিফ বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকায় যায়।তার ওইখানেই মানসিক সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য সে ঢাকাতে আসেন।পরে আবার আমেরিকা যাওয়ার জন্য কাগজপত্র রেডি করেছেন হঠাৎ তাদের নিজ বাসা ছাদ থেকে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার সময় পড়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে যায়। ওখানেই তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য