শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাগাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত

➡গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডে প্রাইভেট কারের ধাক্কায় মো: নাজিম (২৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।সে একজন টাইলস মিস্ত্রি ছিল।’

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত নাজিম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সড়ালিয়া গ্রামের মোঃ আউয়াল মিয়ার ছেলে। বর্তমানে উত্তরা দক্ষিণ খানের বালুর মাঠ এলাকায় ভাড়া থাকতেন।’

নিহতের বাবা আউয়াল মিয়া জানান, ‘আজ রাতের দিকে কাজ শেষে আমার ছেলে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিল।এই সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে।পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ‘নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য