শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাবনানীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

বনানীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

➡রাজধানীর বনানী থানার আদর্শ নগর পুরা বস্তি এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে সাব্বির রহমান(১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একটি চায়ের দোকানে কাজ করতো।’

শুক্রবার(১৮ এপ্রিল) ‘রাত আটটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।’

মৃত সাব্বির রহমানের দুলাভাই রিপন আহমেদ বলেন, সাব্বির আমার চায়ের দোকানে কাজ করতো। সন্ধ্যা সাতটার দিকে সে বন্ধুদের নিয়ে বনানীর আদর্শ নগর পুরাবস্তির সাত তলা সংক্রমণ ব্যাধি হাসপাতালের মাঠে ক্রিকেট খেলছিল। পরে হাসপাতালে জানালা স্পর্শ করলে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ঠে অচেতন হয়ে পড়ে সাব্বির। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সাব্বির আর বেঁচে নেই।’

সে আরও জানায়, সে বর্তমানে বনানীর আদর্শ নগর পুরা বস্তি এলাকায় ভাড়া থাকতো। তার বাড়ি বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার আশুড়ায় গ্রামে। সে ওই এলাকার চট্টু মিয়ার ছেলে ছিল।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ‘ওই কিশোরের মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি ক্রিকেট খেলতে গিয়ে পাশের একটি হাসপাতালে স্পর্শ করলে অজ্ঞান হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য